প্রত্যাখ্যান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের বোয়ালমারীতে পৌর নির্বাচনে ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা পর ফল প্রত্যাখ্যান করল বিএনপি। গতকাল শুক্রবার বিকেল চারটার দিকে বোয়ালমারী পৌরসভার ডাকবাংলো সড়কের উপজেলা বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে ভোট প্রত্যাখ্যানের এ ঘোষণা দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সাংসদ শাহ মোহাম্মদ আবু জাফর। লিখিত বক্তব্য পড়েন শাহ মোহাম্মদ আবু জাফর। লিখিত বক্তব্যে বলা হয়, ‘বোয়ালমারী পৌরসভায় যে নির্বাচন হয়ে গেল, তার ফলাফল দেখে আমরা বিস্মিত।’