পাবনা জেলা বিএনপির ১৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে দলের কেন্দ্রীয় কমিটি। ২২ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কমিটি অনুমোদন করেন। এ কমিটি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বাদ পড়া বিদ্রোহী অংশের নেতারা। তাঁরা কমিটি প্রত্যাখ্যান করে এর বিরুদ্ধে দলীয় কর্মসূচি ঘোষণা করেছেন।নবগঠিত কমিটিতে কে এস মাহমুদকে সভাপতি, হাবিবুর রহমানকে সাধারণ সম্পাদক ও মাহমুদুন্নবীকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। সহসভাপতিরা হচ্ছেন: আবদুস সামাদ খান, আবদুল্লাহ আল মাহমুদ, তৌফিক হাবিব, এ কে এম মুসা, এ কে এম আনোয়ারুল ইসলাম, মাসুদ খন্দকার, সামসুদ্দিন মালিথা, মজিবর রহমান, কে এম মাহবুব মোরশেদ, আনিসুর রহমান, আমিনুল হক, আবদুস সামাদ লাল, হাজারী জাকির হোসেন, আকবর আলী বিশ্বাস, সাইফুর রহমান, জহুরুল ইসলাম, পূর্ণিমা ইসলাম, শেখ রতন ও আলমগীর হোসেন। যুগ্ম সম্পাদকেরা হলেন: সাবির হাসান, নূর মোহাম্মদ মাসুম, রেহানুল ইসলাম, সিদ্দিকুর রহমান, সাইফুল ইসলাম, ফরহাদ জামান, শহিদুর রহমান, সেলিম আহমেদ, আবু বকর সিদ্দিক, রইচ উদ্দিন, শামসুর রহমান, আবদুল হাকিম, আবদুল হালিম সাজ্জাদ, জাকারিয়া পিন্টু, সালাহ উদ্দিন ও এ বি এম তৌফিক হাসান। সম্পাদক পদ পেয়েছেন জহুরুল ইসলাম, ফরহাদ জোয়াদ্দার, মোফাজ্জল হোসেন, নাজমুল হক, আখিনুর ইসলাম, আবুল আহসান খান, আখতারুজ্জামান, আসলাম হামিদ খান, মোসাদ্দেক হোসেন, শামীম আরা, নজরুল ইসলাম, শফিউল ইসলাম, আলতাফ হোসেন, এনামুল হক, মাহফুজুর রহমান চৌধুরী, এইচ ইসলাম, আলমগীর হোসেন, শহিদুল ইসলাম, রইচ উদ্দিন, হাজি সোলায়মান হোসেন, সামসুল হক, সিদ্দিকুল ইসলাম, হারুনার রশিদ, আলাউদ্দিন বিশ্বাস, লুৎফর রহমান, নেফাউর রহমান, বাবুল আখতার ও আজমল হোসেন। কমিটিতে শামছুর রহমান শিমুল বিশ্বাসসহ ৮৮ জনকে কার্যকরী সদস্য করা হয়েছে। উপদেষ্টা করা হয়েছে সাবেক সাংসদ সিরাজুল ইসলাম সরদারসহ আটজনকে।কমিটি অনুমোদনের প্রতিক্রিয়ায় বিদ্রোহী অংশের নেতা, জেলা বিএনপির সর্বশেষ কমিটির সাংগঠনিক সম্পাদক ও পাবনা পৌরসভার মেয়র কামরুল হাসান প্রথম আলোকে বলেন, এটি হাস্যকর কমিটি। ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য এ কমিটি করা হয়েছে। আগামীকাল থেকে কমিটির বিরুদ্ধে কর্মসূচি পালন করা হবে। বিদ্রোহী অংশের অপর নেতা ফেরদৌস মঞ্জু বলেন, কোনো অবস্থাতেই তাঁরা এ কমিটি মানবেন না।দলীয় সূত্রে জানা গেছে, নবগঠিত এ কমিটিতে বিদ্রোহী অংশের বেশ কয়েকজনের নাম রয়েছে। এর মধ্যে আবদুস সামাদ খানকে সহসভাপতি, সাইফুল ইসলাম ও নূর মোহাম্মদকে যুগ্ম সম্পাদক করা হয়েছে। নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, যাঁরা বিদ্রোহ করেছিলেন, তাঁদের সঙ্গে একাধিকবার সমন্বয় করেই কমিটি হয়েছে। তাঁদের সম্মানজনক পদও দেওয়া হয়েছে। জেলা বিএনপিতে এখন আর কোনো কোন্দল নেই। বর্তমানে যাঁদের বিদ্রোহী বলা হচ্ছে, তাঁরা বহিষ্কৃত। তাই কমিটিতে তাঁদের নাম না থাকাটাই স্বাভাবিক।প্রসঙ্গত ২০০৯ সালের জুন মাসে জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয় কেন্দ্র থেকে। গত বছরের ৯ জুন হাবিবুর রহমানকে আহ্বায়ক করে ৭১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটি থেকে বাদ পড়া নেতা-কর্মীরা বিক্ষুব্ধ হলে দুভাগে বিভক্ত হয়ে পড়ে পাবনা জেলা বিএনপি। একপর্যায়ে সাবেক সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার মেয়র কামরুল হাসানের নেতৃত্বে তৈরি হয় বিদ্রোহী অংশ। এর পর থেকেই দলের দুই অংশ পৃথকভাবে দলীয় সব কর্মকাণ্ড পালন করে আসছিল।