প্রত্যাশীর নতুন কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রত্যাশীর সাধারণ সভায় সংগঠনের কর্মকর্তারা
প্রত্যাশীর সাধারণ সভায় সংগঠনের কর্মকর্তারা

উন্নয়ন সংগঠন প্রত্যাশীর দুই বছর মেয়াদি নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। ৫ জুলাই সংগঠনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সাত সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের সভাপতি রাশিদা খানমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাধারণ পরিষদের সদস্য আবদুল হাই, দীপক কুমার চৌধুরী, জাফর আহম্মদ, মো. আলী, ইয়াছমিন আরা বেগম প্রমুখ।
সভায় ২০১৫-১৭ মেয়াদের জন্য রাশিদা খানম সভাপতি, শামীম আক্তার সহসভাপতি, মনোয়ারা বেগম সাধারণ সম্পাদক, সৈয়দ নুরুল হুদা যুগ্ম সম্পাদক, জাফর আহমদ কোষাধ্যক্ষ, দীপক কুমার চৌধুরী ও জান্নাতুন নাহার কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন কামরুল পাশা ভূঁইয়া। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন এ জে এম শহিদুল্লাহ। বিজ্ঞপ্তি