প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদানের এক দিন পরই এস এম বদিউজ্জামানকে প্রত্যাহার করা হয়েছে। গত শুক্রবার বিকেলে তিনি যোগদান করেছিলেন। গতকাল শনিবার এস এম বদিউজ্জামানকে প্রত্যাহার করে আগের ওসি আইনুল হককে পুনর্বহাল করা হয়। পুলিশ সুপার টুটুল চক্রবর্তী বলেন, ‘আমি নিজেই আদেশ করেছি, আবার নিজেই তাঁকে প্রত্যাহার করেছি।’ তিনি এ ব্যাপারে বিস্তারিত কিছু বলতে চাননি।  নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা