প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল চলাকালে কর্তব্যস্থলে না থাকায় নারায়ণগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পাঁচ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম এ নির্দেশ দেন। প্রত্যাহার হওয়া সদস্যরা হলেন এসআই নাসির উদ্দিন, এএসআই শাফিউল আলম, কনস্টেবল বাদশা মিয়া, মামুন মিয়া ও আবুল কালাম। জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, বুধবার বিকেলে শহরের কালীরবাজার এলাকায় জামায়াত-শিবিরের ক্যাডাররা যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। হরতাল শুরুর পরপরই সেখানে ডিবির পাঁচ সদস্যের একটি দলকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু তাঁরা কর্তব্যস্থলে উপস্থিত ছিলেন না।  নারায়ণগঞ্জ প্রতিনিধি