প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের খেপুপাড়া মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। বিএনপির মেয়র প্রার্থী হুমায়ুন কবিরের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে প্রত্যাহার করে নেওয়া হয়। ওই প্রিসাইডিং কর্মকর্তার নাম শিলা রানী দাস। তাঁকে গতকাল মঙ্গলবার প্রত্যাহার করে ওই কেন্দ্রে শাহ্জালাল ইসলামী ব্যাংকের কলাপাড়া শাখার ব্যবস্থাপক মো. আবদুল মালেককে প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে। কলাপাড়ার রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, বিএনপির প্রার্থী হুমায়ুন কবিরের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।