প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম. সাখাওয়াত হোসেনের পুলিশি নিরাপত্তাব্যবস্থা প্রত্যাহার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বিভাগের সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। যে কারণে গত তত্ত্বাধায়ক সরকারের সময় দায়িত্ব নেওয়া দুই নির্বাচন কমিশনার গতকাল মঙ্গলবার প্রথমবারের মতো পুলিশি নিরাপত্তা ছাড়াই আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে যান। দুই কমিশনারের পুলিশি নিরাপত্তা সরিয়ে নিলেও বহাল রয়েছে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পুলিশি নিরাপত্তাব্যবস্থা। এ বিষয়ে জানতে চাইলে গতকাল দুই নির্বাচন কমিশনার কথা বলতে রাজি হননি। ইসি সচিবালয়ের কর্মকর্তারা জানান, সোমবার রাত থেকে দুই নির্বাচন কমিশনারের পুলিশি নিরাপত্তা তুলে নেওয়া হয়। তাঁদের সঙ্গে একজন করে গানম্যানসহ ছয় জন সদস্য দায়িত্ব পালন করতেন।