প্রত্যাহার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাকিব আল হাসানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে এ মানববন্ধন হয়। এ সময় জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ইব্রাহিম রাকিব জানান, সাকিবের শাস্তি অন্যভাবে দেওয়া যেত। কিন্তু বিসিবির এ ধরনের সিদ্ধান্তের ফলে বাংলাদেশের ক্রিকেট হুমকির সম্মুখীন হবে। এতে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষক শেখ আদনান ফাহাদ, উজ্জ্বল কুমার মণ্ডলসহ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।