প্রত্যাহার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী বাজার এলাকায় ইউএনও, এসি ল্যান্ড, সাব-রেজিস্ট্রার, কানুনগো ও সার্ভেয়ারকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ কর্মসূচি পালিত হয়। এলাকাবাসী জানান, গজারিয়ায় খান ব্রাদার্স কোম্পানির সঙ্গে আঁতাত করে জাল দলিল তৈরি করে ওই কর্মকর্তারা ভূমিহীনদের সম্পত্তি দখলের সুযোগ করে দিচ্ছেন। এসি ল্যান্ড ফারজানা জামান বলেন, এ ধরনের অভিযোগ ভিত্তিহীন।