প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল পদ্ধতিতে এসএসসি, এইচএসসিসহ সব পরীক্ষা বিরতিহীনভাবে নেওয়ার ঘোষণা দেওয়ার প্রতিবাদে এবং ওই ঘোষণা প্রত্যাহার করার দাবিতে জামালপুরে শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। গতকাল সোমবার শহরের বকুলতলা চত্বরে মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় সরকারি আশেক মাহমুদ কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী তারিফুজ্জামান, নাসিফ আহম্মেদ, মারুফ হাসান বক্তব্য দেয়।