প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে এক মতবিনিময় সভা থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে যেসব সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বক্তারা। রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) নবনির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা থেকে এ দাবি জানানো হয়। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় নগরের চেম্বার অব কমার্স সম্মেলনকক্ষে আয়োজিত সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া। তিনি বলেন, দুর্নীতিবাজ ও আদর্শহীন রাজনীতিবিদ এবং আমলারা নিজেদের দুর্নীতি ঢাকতে সাংবাদিকদের নামে হয়রানিমূলক মামলা দায়ের করেন। অবিলম্বে সাংবাদিকদের ওপর করা সব মামলা প্রত্যাহার করতে হবে। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী|