প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত ফরিদপুর বিভাগ থেকে শরীয়তপুরের নাম প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা-শরীয়তপুর সড়কের শরীয়তপুর শহরের শহীদ মিনার চত্বর থেকে মনোহর বাজার পর্যন্ত পাঁচ কিলোমিটার এলাকায় এই মানববন্ধন করা হয়। জাগো শরীয়তপুর নামে একটি সংগঠন এই কর্মসূচির আয়োজন করে। ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ী জেলা নিয়ে ফরিদপুর বিভাগ গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। শরীয়তপুর প্রতিনিধি|