প্রত্যাহারের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর হাজারীবাগ ট্যানারি শিল্প এলাকায় চামড়া প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে নাটোরে সংবাদ সম্মেলন করেছে জেলা চামড়া ব্যবসায়ী গ্রুপ। গতকাল দুপুরে নাটোর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়া বাজারের ব্যবসায়ী নেতারা। এ সময় বক্তারা বলেন, নাটোরসহ উত্তরাঞ্চলে প্রতিদিন ১৫ থেকে ২০ হাজার পশু জবাই হয়, যার বেশির ভাগ চামড়া আসে নাটোরের চামড়া বাজারে। কাঁচা চামড়া সরবরাহে নিষেধাজ্ঞার ফলে নাটোরের ব্যবসায়ীরা এসব চামড়া ঢাকায় পাঠাতে পারছেন না। আবার এত চামড়া সংরক্ষণেরও ব্যবস্থা নাটোরে নেই। সংবাদ সম্মেলনে
জেলা চামড়া ব্যবসায়ী গ্রুপের সভাপতি শরিফুল ইসলাম, সহসভাপতি লুৎফর রহমান
প্রমুখ বক্তব্য দেন।