প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মামলা প্রত্যাহারের দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা জোড়া পাম্প এলাকায় গতকাল রোববার দুপুরে মানববন্ধন হয়েছে। এলাকাবাসী জানান, কালিয়াকৈর রেঞ্জের চন্দ্রা বন বিট অফিসের আওতাধীন চন্দ্রা উত্তরপাড়া এলাকায় বনের জমিতে ঘরবাড়ি নির্মাণ করে বেশ কিছু ভূমিহীন পরিবার বাস করে আসছে। গত শুক্রবার ওই বিট অফিসের বনপ্রহরী আবদুল মান্নান, মনির হোসেনসহ সাতজন অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলেন। এ সময় কালিয়াকৈর পৌর শ্রমিক লীগের সভাপতি হারিজউজ্জামানের নির্দেশে বন কর্মচারীদের ওপর হামলা হয়। ওই ঘটনায় মামলা হয়। তা প্রত্যাহারের দাবিতে গতকাল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।