প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেকারিতে উত্পাদিত পণ্যের ওপর আরোপিত ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবিতে গতকাল কুমিল্লা জেলা বেকারি মালিক সমিতির উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। সকাল ১০টায় কান্দিরপাড় পুবালি চত্বরে এ কর্মসূচিতে সমিতির সভাপতি তারেক কামাল ইমতিয়াজ, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সহসাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বেলাল উদ্দিন, সহসাংগঠনিক সম্পাদক মো. বশির আহম্মদ, অর্থ সম্পাদক মো. শাহীন, প্রচার সম্পাদক মো. সিরাজুল ইসলাম, উপদেষ্টা প্রদীপ সাহাসহ নেতারা অংশ নেন।