প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার বর্ধিত আবেদন ফি প্রত্যাহারের দাবি জানিয়েছে। সংগঠনের সভাপতি প্রবাল মজুমদার ও সাধারণ সম্পাদক তাওহিদুর রহমান এক যুক্ত বিবৃতিতে এ দাবি জানান। বিবৃতিতে বলা হয়, ‘যেসব ছাত্র ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন, তাঁদের সবাই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান না। তাই ভর্তি হতে ইচ্ছুকদের কাছ থেকে উচ্চমূল্যে আবেদন ফি গ্রহণের প্রশাসনের এ সিদ্ধান্ত অমানবিক। তাই অবিলম্বে বর্ধিত ভর্তি আবেদন ফি প্রত্যাহার করতে হবে।’ উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১১-২০১২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তির আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা। গত বছর এ ফি ছিল ৩০০ টাকা।