প্রত্যেক ওয়ার্ডে আইনশৃঙ্খলা কমিটি গঠনের সিদ্ধান্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনিয়ন পরিষদের (ইউপি) স্থানীয় এলাকার মধ্যে আইনশৃঙ্খলা ও জনজীবনে নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি ওয়ার্ডে আইনশৃঙ্খলা উন্নয়নবিষয়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।প্রতিটি ওয়ার্ডে সংশ্লিষ্ট ইউপি সদস্যকে সভাপতি করে স্কুলশিক্ষক, ইমাম, ধর্মীয় নেতা, সাংস্কৃতিককর্মী ও সচেতন নাগরিকদের সমন্বয়ে ১১ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হবে। গতকাল সোমবার স্থানীয় সরকার বিভাগের ইউপি শাখা থেকে জারি করা এক পরিপত্রে এসব কথা বলা হয়েছে। পরিপত্রের আদেশে সই করেছেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব আবু তাহের মুহাম্মদ জাবের।