প্রত্যেক নিহতের জন্য ৪৮ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে রানা প্লাজা ধসে পড়ে আহত ও নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ এবং নিখোঁজ ব্যক্তিদের তালিকা তৈরির দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদ।নিহত শ্রমিকদের স্মরণে গতকাল মঙ্গলবার সংগঠনটি জুরাইন কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও অবস্থান কর্মসূচি পালন করে। সেখানে বক্তব্য দেন শ্রমিকনেতা মাহবুবুর রহমান ইসমাইল, তাসলিমা আখতার, রফিকুল ইসলাম প্রমুখ।শ্রমিকনেতারা বলেন, নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারকে একজীবনের আয়ের সমপরিমাণ ৪৮ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। তাঁরা বলেন, এখনো স্বজনের ছবি হাতে অনেক মানুষ নিখোঁজ শ্রমিকদের খুঁজে বেড়াচ্ছেন। নিখোঁজ শ্রমিকদের প্রকৃত তালিকা করার জন্য সরকারের কাছে দাবি জানান তাঁরা। একই সঙ্গে তাঁরা রানা প্লাজার মালিক ও পোশাক কারখানার মালিকদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন।গত ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে পড়ে। ধ্বংসস্তূপ থেকে এক হাজার ১১৫ জনের লাশ উদ্ধার করা হয়। জীবিত উদ্ধার করা হয় দুই হাজার ৪৩৮ জনকে। তাঁদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ১২ জন।