প্রত্যেকে আমরা পরের তরে
কিছুকাল আগে দুজন ক্যানসার আক্রান্ত প্রিয়জনের চিকিত্সার জন্য প্রথম আলো পত্রিকার মাধ্যমে মানবিক সাহায্যের আবেদন জানিয়েছিলাম।তাতে কিছু সুফল ফলেছিল। আমার গ্রহণযোগ্যতার কারণে নয়, প্রথম আলোর জনপ্রিয়তার কারণেই তা সম্ভব হয়েছিল বলে মনে করি। আগের দুজনকে আমি ব্যক্তিগতভাবে চিনতাম, জানতাম। কিন্তু এবার যার চিকিত্সার ব্যয়ভার লাঘব করার জন্য ধনবান ও মনবানদের দরবারে মানবিক সাহায্যের আবেদন জানাতে বসেছি, তাকে আমি চিনি না, জানি না, কোনো দিন দেখিওনি। মেয়েটির নাম কেয়া।মরিয়ম আক্তার কেয়া। বয়স মাত্র ১৪। আমার পরিচিত না হলে কী হবে, এই বয়সেই মরণ ব্যাধি ক্যানসার তাকে চিনেছে। কিছুদিন ঢাকায় চিকিত্সা নেওয়ার পর আরও একটু উন্নত চিকিত্সা লাভের আশায় মেয়েটি এই মুহূর্তে ভারতের টাটা ক্যানসার ইনস্টিটিউটে চিকিত্সাধীন। বলা বাহুল্য, ওর বিপুল চিকিত্সাব্যয় নির্বাহ করা ওর বাবার (আদমজী জুট মিল থেকে বাধ্যতামূলকভাবে অবসরপ্রাপ্ত) পক্ষে নিতান্তই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।আসুন, নারায়ণগঞ্জ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী ছাত্রী মরিয়ম আক্তার কেয়ার চিকিত্সার ব্যয়ভার কিঞ্চিত লাঘব করার জন্য ওর পরিবারকে আমাদের যার পক্ষে যতটা সম্ভব সাহায্য করি। কথায় বলে, ‘দশের লাঠি একের বোঝা’। ‘প্রত্যেকে আমরা পরের তরে’—ক্যানসারের মতো কঠিন ব্যাধির মোকাবিলায় এই অনুভবটা আজ আমাদের সবার জন্যই অত্যন্ত জরুরি।সাহায্য পাঠানোর ঠিকানা: কোহিনূর বেগম, ফার্স্ট সিকিউরটি ইসলামী ব্যাংক লিমিটেড, দিলকুশা শাখা, হিসাব নং: ০০১২২০০০২৩৩৯৯। অথবা শাহ নেওয়াজ আজাদ: নয়াপল্টন ভিআইপি রোড, পূবালী ব্যাংক, সঞ্চয়ী হিসাব নং: ৩৫৭৮-৫।