প্রথম অংশ নিয়ে বোর্ডে তৃতীয় জেলায় শীর্ষে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ রাজশাহী বোর্ডে তৃতীয় স্থান এবং জয়পুরহাট জেলায় শীর্ষে রয়েছে। কলেজে পাসের হার শতভাগ।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৬ সালে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ প্রতিষ্ঠিত হয়। ওই বছর অষ্টম শ্রেণীতে ভর্তি হওয়া এসব শিক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষায় প্রথম ব্যাচ হিসেবে পরীক্ষায় অংশ নেন।৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৬ জন জিপিএ-৫ পেয়েছেন। মানবিক বিভাগের একমাত্র পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।কলেজের উপাধ্যক্ষ আনিস হাসিনা জানান, তাঁরা এই ফলাফলে খুশি। তবে আগামীতে আরও ভালো করার চেষ্টা অব্যাহত থাকবে।