প্রথম আলো জবস ও টুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের চুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো জবস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের মধ্যে একটি সমঝোতা চুক্তি গতকাল মঙ্গলবার স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি অনুযায়ী আগামী ১৮ ও ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদ প্রাঙ্গণে ‘টুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ও প্রথম আলো জবস ক্যারিয়ার ফেয়ার-২০১৪’ বিষয়ে মেলার আয়োজন করা হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই বিভাগের চেয়ারম্যান মুজিব উদ্দিন আহমেদ, সহকারী অধ্যাপক সন্তোষ কুমার দেবনাথ, প্রভাষক কামরুজ্জামান। প্রথম আলো জবসের পক্ষে উপস্থিত ছিলেন হেড অব অপারেশনস হোমায়রা শারমিন, সহকারী ব্যবস্থাপক মঞ্জুর মোর্শেদ, মো. নাইমুর রহমান, কংকনা বিশ্বাস, তানজানিয়া ফেরদৌস দিশা ও প্রশিক্ষণ সমন্বয়কারী সাবরিনা হোসেন। বিজ্ঞপ্তি।