প্রথম আলো ট্রাস্টে কম্বল দিল রিহ্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো কার্যালয়ে গত বুধবার কম্বল হস্তান্তর অনুষ্ঠানে (সামনে বাঁ থেকে) রবিউল হাসনাত, মতিউর রহমান, আলমগীর শামসুল আলামিন, লিয়াকত আলী ভুঁইয়া ও ওহিদুজ্জামান l ছবি: প্রথম আলো
প্রথম আলো কার্যালয়ে গত বুধবার কম্বল হস্তান্তর অনুষ্ঠানে (সামনে বাঁ থেকে) রবিউল হাসনাত, মতিউর রহমান, আলমগীর শামসুল আলামিন, লিয়াকত আলী ভুঁইয়া ও ওহিদুজ্জামান l ছবি: প্রথম আলো

শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণের জন্য প্রথম আলো ট্রাস্টে এক হাজার কম্বল দিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। গত বুধবার প্রথম আলো কার্যালয়ে এক অনুষ্ঠানে ওই এক হাজার কম্বল হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিন বলেন, প্রথম আলোর মাধ্যমে শীতার্ত মানুষের কাছে এই কম্বল পৌঁছে যাবে খুব দ্রুত। আর বন্ধুসভার সদস্যদের সহযোগিতায় সঠিকভাবে বিতরণ করা সম্ভব হবে।
কম্বল হস্তান্তর অনুষ্ঠানে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ট্রাস্টের পক্ষে কম্বল গ্রহণ করেন। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রিহ্যাবের সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. ওহিদুজ্জামান, কোষাধ্যক্ষ সরদার মো. আমিন, সদস্য রবিউল হাসনাত, প্রদীপ কর্মকার, এ কে এম ফকরুজ্জামান খান ও প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম।
এই কম্বলগুলো পটুয়াখালী, ঝিনাইদহ, রংপুর ও ময়মনসিংহের দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে বিতরণ করা হবে।