প্রথম আলো ট্রাস্টের বিদ্যালয়ে পিইসি পরীক্ষার্থীদের সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোট্রাস্ট পরিচালিত রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং আদিবাসী বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার্থীদের গতকাল বৃহস্পতিবার বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। গ্রামের মোড়ল টুডুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানাই চন্দ্র দাস। বক্তব্য দেন গ্রামের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি দুর্গা কোল মার্ডি, মোড়ল সুরেন কোল টুডু, বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুদর্শন পাল, সোনিয়া খাতুন, প্রথম আলোর চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সদস্য নয়ন আহমেদ প্রমুখ। বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি ব্যক্ত করে প্রশান্ত টুডু, জোনাকি কোল সাইচুরি, সিমতি কোল টুডু, ফুরকনি কোল মার্ডি, শুভ কোল মুরমু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক আলী উজ্জামান নূর ও সহকারী শিক্ষক নির্মল কোল সরেন।