প্রথম আলো-পুরান ঢাকা স্কুল বিতর্ক উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে প্রথম আলো-পুরান ঢাকা স্কুল বিতর্ক উৎসব উদ্বোধন করেন শিল্পী রফিকুন নবী ও প্রথম আলো বন্ধুসভার সভাপতি সাইদুজ্জামান রওশন। ছবি: মনিরুল আলম ।

যুক্তিতে মুক্তি—এই স্লোগান সামনে রেখে শুরু হয়েছে প্রথম আলো-পুরান ঢাকা স্কুল বিতর্ক উৎসব। আজ শনিবার সকাল ১০টার দিকে পুরান ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে এই উৎসবের উদ্বোধন করা হয়।

জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ উৎসবের উদ্বোধন করেন শিল্পী রফিকুন নবী। এ সময় বেলুন ওড়ানো হয়। অনুষ্ঠানের উৎসব পতাকা উত্তোলন করেন প্রথম আলো বন্ধুসভার সভাপতি সাইদুজ্জামান রওশন।

প্রথম আলো-পুরান ঢাকা স্কুল বিতর্ক উৎসব উদ্বোধনী বক্তৃতা দেন শিল্পী রফিকুন নবী। ছবি: মনিরুল আলম
প্রথম আলো-পুরান ঢাকা স্কুল বিতর্ক উৎসব উদ্বোধনী বক্তৃতা দেন শিল্পী রফিকুন নবী। ছবি: মনিরুল আলম

উদ্বোধনী বক্তৃতায় রফিকুন নবী বলেন, সময়টা এখন খুব খারাপ যাচ্ছে। পত্রিকা খুললেই খারাপ সব খবর। কিছু তরুণ এখন উল্টো পথে যাচ্ছে। সেটা কোনোভাবেই কাম্য নয়। এ জন্য এ ধরনের অনুষ্ঠানের আয়োজন।

বিতর্ক উৎসবে পুরান ঢাকার ৩০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশ নিয়েছে। ছবি: মনিরুল আলম।
বিতর্ক উৎসবে পুরান ঢাকার ৩০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশ নিয়েছে। ছবি: মনিরুল আলম।

শিক্ষার্থীদের উদ্দেশে শিল্পী বলেন, দেশকে ভালোবাসতে শিখতে হবে। মানুষকে বাঁচাতে হবে, সংস্কৃতিকে বাঁচাতে হবে। তিনি বলেন, স্কুলের শিক্ষাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা।
অনুষ্ঠান উদ্বোধনের পর নির্ধারিত বিষয়ে বিতর্ক শুরু হয়েছে। বিতর্ক উৎসবে এখন পর্যন্ত পুরান ঢাকার ৩০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছে। আরও কয়েকটি প্রতিষ্ঠান অংশ নেওয়ার কথা।
উৎসবের আয়োজনে রয়েছে প্রথম আলো বন্ধুসভা।