প্রথম আলো প্রতিনিধি সড়ক দুর্ঘটনায় আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর সীতাকুণ্ড প্রতিনিধি কৃষ্ণ চন্দ্র দাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের কুমিরা আবাসিক বালিকা স্কুল অ্যান্ড কলেজের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন।
গতকাল বুধবার সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে জোড় আমতল এলাকায় একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান।
আহত কৃষ্ণ জানান, তিনি সকালে পেশাগত দায়িত্ব পালনের জন্য মোটরসাইকেলে করে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিলেন। ওই স্কুলের সামনে পৌঁছালে একটি বেওয়ারিশ কুকুর তাঁর চলন্ত গাড়ির সামনে এসে পড়ে। এ সময় তিনি দুই হাত ও বাঁ পায়ে আঘাত পান। মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
বার আউলিয়া হাইওয়ে থানার সার্জেন্ট মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই সময় সড়ক ফাঁকা থাকায় আরও বড় দুর্ঘটনা থেকে কৃষ্ণ চন্দ্র রক্ষা পান।