প্রথম আলো বন্ধুসভার অ্যাসিড-সন্ত্রাসবিরোধী মানববন্ধন
‘আর একটি মুখও যেন অ্যাসিডে ঝলসে না যায়’—অ্যাসিড–সন্ত্রাসের বিরুদ্ধে সচেতনতামূলক এ স্লোগান নিয়ে আজ শুক্রবার দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করেছে প্রথম আলো বন্ধুসভা। মানববন্ধনে অ্যাসিড–সন্ত্রাস নির্মূলে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়। মানববন্ধনে বলা হয়, যার যার অবস্থান থেকে অ্যাসিড–সন্ত্রাসের বিরুদ্ধে পদক্ষেপ নিলে এ ধরনের সন্ত্রাস নির্মূল করা সম্ভব।
মানববন্ধনগুলোতে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা, সাংবাদিক ও প্রথম আলো বন্ধুসভার সদস্যরা অংশ নেন।
রাঙামাটি

রাঙামাটি বন্ধুসভার আয়োজনে অ্যাসিড–সন্ত্রাসবিরোধী মানববন্ধন আজ শুক্রবার সকালে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। ছবি : সুপ্রিয় চাকমা
বগুড়া

‘রুখে দাও অ্যাসিড-সন্ত্রাস’ স্লোগানে আজ শুক্রবার সকালে বগুড়া শহরের সাতমাথায় মানববন্ধন কর্মসূচি পালন করে প্রথম আলো বন্ধুসভা। ছবি: সোয়েল রানা
সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে আজ শুক্রবার সকালে প্রথম আলো বন্ধুসভার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে অ্যাসিড–সন্ত্রাসবিরোধী মানববন্ধন। ছবি: এনামুল হক
বাগেরহাট

বাগেরহাট প্রেসক্লাবের সামনে আজ শুক্রবার সকালে অ্যাসিড-সন্ত্রাসবিরোধী মানববন্ধন করেছে প্রথম আলো বন্ধুসভা। ছবি : আহাদ হায়দার
চুয়াডাঙা

‘রুখে দাও অ্যাসিড–সন্ত্রাস’ স্লোগানে আজ শুক্রবার সকালে চুয়াডাঙ্গায় কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন কর্মসূচি পালন করেছে প্রথম আলো বন্ধুসভা। ছবি: শাহ আলম