প্রথম আলোর নর্থ আমেরিকার এডিশনের যাত্রা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর নর্থ আমেরিকার এডিশনের যাত্রা শুরু হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যুক্তরাষ্ট্রের কুইন্সের ফ্লাশিংয়ের ওয়াল্ডর্স ফেয়ার মেরিনাতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রথম আলোর ডিজিটাল প্রকাশনা এবং নর্থ আমেরিকার প্রথম আলোর প্রকাশনা নিয়ে একটি ধারণা উপস্থাপন করা হবে। অনুষ্ঠানে বাংলাদেশি আমেরিকান প্রজন্মের অংশগ্রহণসহ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্র নাথ রায় এবং সৈয়দ আবদুল হাদির মেয়ে সংগীতশিল্পী তনিমা হাদীকে নিয়ে থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। অনুষ্ঠানকে ঘিরে নিউইয়র্কসহ উত্তর আমেরিকার বাংলা ভাষাভাষীদের মধ্য আনন্দ আগ্রহের সৃষ্টি হয়েছে।
উত্তর আমেরিকায় প্রথম আলোর ব্যবস্থাপনা এবং বিপণন ব্যবস্থাপনায় রয়েছে নর্দান লাইটস মিডিয়া।