প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রীতিসম্মিলনী

নভেম্বরের প্রথম দিকে রাজধানীতে ঢাকায় তেমন শীত পড়ে না। তবে গরমের তীব্রতা খানিকটা কমে। ফলে সন্ধ্যাটি হয়ে ওঠে কবোষ্ণ। আজ শুক্রবার সেই সন্ধ্যা মনোরম ও উপভোগ্য হয়ে উঠে প্রথম আলোর ১৮ বছর পূর্তির প্রীতিসম্মিলনীতে। গত কয়েক বছরের মতো এবারও আয়োজনটি করা হয় প্যান প্যাসেফিক সোনারগাঁও হোটেলের ওয়েসিস চত্বরে।
প্রথম আলোর ১৮ বছর পূর্তির উৎসব উদ্যাপিত হচ্ছে তারুণ্যকে মূল ভাবনা করে। কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা ‘আঠারো বছর বয়স’ উৎসবের প্রতিপাদ্য। প্রীতিসম্মিলনী কেন্দ্রের সাজসজ্জাতেও ছিল তার প্রকাশ। যেসব তরুণ মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা থেকে শুরু করে স্বাধিকার, স্বাধীনতা, গণতন্ত্র, অসাম্প্রদায়িক চেতনা এবং সব জাতপাতের ঊর্ধ্বে উঠে আত্মদান করে দেশ ও জাতিকে গৌরবান্বিত করে মৃত্যুঞ্জয়ী হয়ে আছেন, তাঁদের প্রতিকৃতি দিয়ে সাজানো হয়েছিল অনুষ্ঠানস্থল। তাঁদের মধ্যে ছিলেন প্রীতিলতা, সালাম, বরকত, আসাদ, মতিউর, রাউফুন বসুনিয়া থেকে শুরু করে গত ১ জুলাই হলি আর্টিজানে বন্ধুত্বের জন্য আত্মদানকারী ফারাজ আইয়াজ হোসেন পর্যন্ত। ফলে দেশ-বিদেশের আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানকেন্দ্র আসার পথেই পেয়েছেন ইতিহাসের পাতায় তারুণ্যের গৌরবগাথার পরিচিতির এক ঝলক।

প্রথম আলোর বর্ষপূর্তির এই আয়োজনে বরাবরই চোখধাঁধানো জাঁকজমকের ঘটা থাকে না। আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিই অনুষ্ঠানকে বর্ণাঢ্য করে তোলে। এবারেও তা–ই হয়েছে। মন্ত্রী, রাজনীতিক, রাষ্ট্রদূত, পদস্থ সরকারি বেসরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ, ব্যবসায়ী, আইনজীবী, সাংবাদিক, নারীনেত্রী, ক্রীড়াবিদ, সাংস্কৃতিক জগতের তারকাসহ সমাজের বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিত্বশীল ব্যক্তিত্বরা এসেছিলেন এই আয়োজনে।
এবার প্রথম আলোর বর্ষপূতির অনুষ্ঠানে সারা বিশ্বের অন্যতম প্রধান সংবাদমাধ্যমগুলোর ২০ জন প্রতিনিধি অংশ নিয়েছেন। অতিথিদের মধ্যে ছিলেন ফিনল্যান্ডের সর্বাধিক প্রচারিত দৈনিক হেলসিঙ্গিন সানোমাট-এর কূটনৈতিক সম্পাদক কারি হুতা। নেপালের সর্বাধিক প্রচারিত দৈনিক কান্তিপুর-এর প্রধান সম্পাদক সুধীর শর্মা। ভারতভিত্তিক সাউথ এশিয়ান উইমেন ইন মিডিয়ার প্রেসিডেন্ট জ্যোতি মালহোত্রা। ভুটানের সবচেয়ে জ্যেষ্ঠ সাংবাদিক ও দেশটির জাতীয় দৈনিক কুয়েনসেল-এর সম্পাদক রিনঝিন ওয়াংচুক। ভারতের আসামের বাংলা সংবাদপত্র দৈনিক সাময়িক প্রসঙ্গ এর সম্পাদক তৈমুর রাজা চৌধুরী। ভারতের ত্রিপুরার দৈনিক দেশের কথা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক গৌতম দাশ। এশিয়া ও লাতিন আমেরিকায় ইন্টারন্যাশনাল মিডিয়া সাপোর্টের (আইএমএস) কর্মসূচি ব্যবস্থাপক এসবেন কিউ হারবো। অস্ট্রিয়াভিত্তিক ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউটের নির্বাহী বোর্ডের চেয়ারম্যান জন ইয়ারউড। বিবিসি স্কটল্যান্ডের উত্তর-পূর্ব ও উত্তরাঞ্চলীয় দ্বীপবিষয়ক ব্যবস্থাপনা সম্পাদক স্যান্ডি ব্রেমনার। ভারতের দৈনিক দ্য হিন্দুর সম্পাদক মুকুন্দ পদ্মনাভন। স্লোভেনিয়ার দৈনিক এসএমইতে কর্মরত সাংবাদিক মাতুস কেরাসিমারিক। মেঘালয়ের সবচেয়ে পুরোনো ও বড় ইংরেজি দৈনিক দ্য শিলং টাইমস-এর সম্পাদক প্যাট্রিসিয়া মুখিম। ভুটানের জাতীয় দৈনিক কুয়েনসেল-এর প্রকাশনা বিভাগের সম্পাদক উখ্যিয়ান পেনজর। গার্ডেনস অব দ্য রাইচাস ওয়ার্ল্ডওয়াইডের (গারিও) প্রতিনিধি এমিলিও বারবারানি। বিশ্বের সংবাদপত্র ও সংবাদমাধ্যমের প্রকাশকদের আন্তর্জাতিক সংগঠন দ্য ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব নিউজপেপার্স অ্যান্ড নিউজ পাবলিশার্সের (ওয়ান-ইফরা) দক্ষিণ এশিয়া শাখার ব্যবস্থাপনা পরিচালক মাগদুম মোহামেদ। দৈনিক ভাস্কর-এর গ্রুপ এডিটর প্রকাশ দুবে। ভারতের দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রধান সম্পাদক রাজ কমল ঝা। অ্যাসোসিয়েট প্রেস দক্ষিণ এশিয়া সংবাদ পরিচালক বার্নাত আর্মেঙ। ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক বারবারা ত্রিয়োনফি। আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয় পাতার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক স্বাতী ভট্টাচার্য।
সন্ধ্যা সাড়ে ছটায় প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক অতিথিদের সাদর সম্ভাষণ জানিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। তারপরে অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য নিয়ে গান। শিল্পী বাপ্পা মজুমদার সুকান্তের কবিতাটিতে সুরারোপ করেছেন। তিনি গানটি গেয়ে শোনালেন সহশিল্পী পারভেজ এলিটা ও কনাকে নিয়ে।
আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী লতিফুর রহমান ও প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।
প্রীতিসম্মিলনীতে যাঁরা এসেছেন : সরকারের মন্ত্রীদের মধ্যে এসেছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এসেছিলেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, বর্তমান নির্বাচন কমিশনার আবদুল মোবারক। এসেছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা।
সাংসদদের মধ্যে ছিলেন এ কে এম রহমত উল্লাহ, সাবেক চিফ হুইপ আবদুস শহীদ, কাজী রোজী, সিমিন হোসেন, শিরিন আখতার, নাজমুল হক প্রধান, নুরুন্নবী চৌধুরী, আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।

বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজউদ্দিন আহমেদ খান ও সুলতানা কামাল, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, অধ্যাপক দিলারা চৌধুরী, মুহাম্মদ ইব্রাহিম, সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার, খুশী কবির, এ্যারোমা দত্ত প্রমুখ।
বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, খন্দকার মাহবুব হোসেন, মো. শাহজাহান, বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, বিএনপির ক্রীড়া সম্পাদক ও জাতীয় দলের সাবেক ফুটবলার আমিনুল ইসলাম। ছিলেন সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাবেক সভাপতি মনজুরুল আহসান খান, সভাপতিমণ্ডলীর সদস্য হায়দার আকবর খান রনো, জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, ঐক্য ন্যাপের আহ্বায়ক পঙ্কজ ভট্টাচার্য, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী।
সাংবাদিকদের মধ্যে ছিলেন সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, সংবাদ প্রতিদিনের সম্পাদক আবেদ খান, নিউজ টুডের সম্পাদক রিয়াজ উদ্দিন আহেমদ, কলামিস্ট ও গবেষক সৈয়দ আবুল মকসুদ, আমাদের অর্থনীতি সম্পাদক নাঈমুল ইসলাম খান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি মনজুরুল আহসান বুলবুল, গণমাধ্যম ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীর, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, এনটিভির প্রধান বার্তা সম্পাদক খায়রুল আনোয়ার মুকুল, সাংবাদিক নেতা আবদুল জলিল ভূঁইয়া, একাত্তর টিভির পরিচালক (বার্তা) সৈয়দ ইশতিয়াক রেজা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) মহাসচিব এম আবদুল্লাহ, পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি শাবান মাহমুদ প্রমুখ।
শিক্ষকদের মধ্যে ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী, নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস ও টেকনোলজি খুলনার উপাচার্য এ এন এম আবদুল্লাহ।

বিদেশি কূটনীতিকদের মধ্যে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট, ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি অবার্ট, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি কুলেনিয়ের, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু ও সিঙ্গাপুরের কনসাল ডেরিল লাউ। এ ছাড়া ডেনমার্কের উপরাষ্ট্রদূত জ্যাকব হাউগার্ড, দক্ষিণ কোরিয়ার উপরাষ্ট্রদূত কোয়াক সাম-জু ও চীন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা লি গুয়ানজু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাংলাদেশের সাবেক কূটনীতিকদের মধ্যে সাবেক পররাষ্ট্রসচিব সমশের মবিন চৌধুরী ও মো. তৌহিদ হোসেন এবং জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তৌফিক আলী উপস্থিত ছিলেন।
পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত) জাবেদ পাটোয়ারি, এসবির উপমহাপরিদর্শক মাহবুব হোসেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, ডিএমপি সদর দপ্তরের যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায়, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলাম, ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম কমিশনার মো. আবদুল বাতেন, ডিবির উপকমিশনার মো. সাজ্জাদুর রহমান, ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. মাসুদুর রহমান, ডিএমপির ট্রাফিক পশ্চিম বিভাগের উপকমিশনার লিটন কুমার সাহা ও রমনা বিভাগের উপকমিশনার মো. মারুফ হোসেন সরদার। র্যাব সদর দপ্তরের পরিচালক সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, র্যাব-৩–এর পরিচালক লে. কর্নেল খন্দকার গোলাম সারোয়ার, র্যাব-১০–এর পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন মাতুব্বর, র্যাব-২–এর পরিচালক আজাদ হোসেন, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন-৮) পরিচালক মো. রাশিদুল ইসলাম খান, পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার এ কে এম শহিদুর রহমান, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপমহাপরিদর্শক মোহা. আবদুল আলীম মাহমুদ, পুলিশ সদর দপ্তরের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা এ কে এম কামরুল আহছান।

উপস্থিত ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ এ বি এম মাকসুদুল আলম ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক উত্তম কুমার বড়ুয়া। দেশের ১৪টি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের জাতীয় সমন্বয়ক সামন্ত লাল সেন, অর্থোপেডিক বিশেষজ্ঞ অধ্যাপক আমজাদ হোসেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের অধ্যাপক এ বি এম জামাল, ঢাকা শিশু হাসপাতালের কনসালট্যান্ট আজহারুল ইসলাম অনুষ্ঠানে যোগ দেন।
আরও পড়ুন: