প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীতে বিদেশি অতিথি: সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক ও সাংবাদিকতা জগতের বিশিষ্টজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
.
.
প্রথম আলোর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বিভিন্ন দেশের গণমাধ্যমের সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক ও সাংবাদিকতা জগতের বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস টাইমস পত্রিকার সম্পাদক দাবান মহারাজের। তিনি বাংলাদেশের উদ্দেশে রওনাও হয়েছিলেন। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের প্রেক্ষাপটে তিনি দোহা পর্যন্ত এসে দেশে ফিরে যান
কারি হুতা
কারি হুতা

কারি হুতা
ফিনল্যান্ডের সর্বাধিক প্রচারিত দৈনিক হেলসিঙ্গিন সানোমাট-এর কূটনৈতিক সম্পাদক। পত্রিকার সম্পাদকীয় পর্ষদের সদস্য। বৈদেশিক ও নিরাপত্তাবিষয়ক সংবাদের দায়িত্ব তাঁর। এর আগে তিনি বিদেশবিষয়ক সম্পাদক ছিলেন।

সুধীর শর্মা
সুধীর শর্মা

সুধীর শর্মা
২০০৮ সাল থেকে নেপালের সর্বাধিক প্রচারিত দৈনিক কান্তিপুর-এর প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি ব্রাসেলসভিত্তিক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের নেপালবিষয়ক বিশ্লেষক ছিলেন। সুধীর শর্মা মূলত রাজনীতি, ভূরাজনীতি, জাতীয় নিরাপত্তা ও সামাজিক বিষয় নিয়ে লেখালেখি করেন।

জ্যোতি মালহোত্রা
জ্যোতি মালহোত্রা

জ্যোতি মালহোত্রা
দিল্লিভিত্তিক সাংবাদিক। রাজনীতি, বৈদেশিক সম্পর্ক, বিশেষ করে দক্ষিণ এশিয়া বিষয়ে লেখালেখি করেন। ভারতভিত্তিক সাউথ এশিয়ান উইমেন ইন মিডিয়ার প্রেসিডেন্ট।

রিনঝিন ওয়াংচুক
রিনঝিন ওয়াংচুক

রিনঝিন ওয়াংচুক
ভুটানের সবচেয়ে জ্যেষ্ঠ সাংবাদিক। তিনি দেশটির জাতীয় দৈনিক কুয়েনসেল-এর সম্পাদক। জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ভুটানের সভাপতি। এ ছাড়া হুবার্ট এইচ হামফ্রে ফেলোশিপ পেয়েছিলেন তিনি।

তৈমুর রাজা চৌধুরী
তৈমুর রাজা চৌধুরী

তৈমুর রাজা চৌধুরী
ভারতের আসামের বাংলা সংবাদপত্র দৈনিক সাময়িক প্রসঙ্গর সম্পাদক। তিনি একজন বিশিষ্ট মানবাধিকারকর্মী হিসেবেও পরিচিত। এ ছাড়া জ্যেষ্ঠ রোটারিয়ান। বর্তমানে বরাক উপত্যকা বঙ্গসাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা কমিটির প্রধানের দায়িত্বে আছেন।

গৌতম দাশ
গৌতম দাশ

গৌতম দাশ
১৯৭০ সাল থেকে সাংবাদিকতা পেশায় আছেন। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থনে সক্রিয় ভূমিকা রেখেছিলেন। দৈনিক দেশের কথা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক। গৌতম দাশ বাংলাদেশ-ত্রিপুরা মৈত্রী উৎসবের ত্রিপুরা অংশের আহ্বায়ক।

এসবেন কিউ হারবো
এসবেন কিউ হারবো

এসবেন কিউ হারবো
এশিয়া ও লাতিন আমেরিকায় ইন্টারন্যাশনাল মিডিয়া সাপোর্টের (আইএমএস) কর্মসূচি ব্যবস্থাপক। বর্তমানে তিনি সাংবাদিকদের একটি বৈশ্বিক নিরাপত্তা প্রকল্পের নেতৃত্ব দিচ্ছেন। প্রকল্পটির লক্ষ্য, সাংবাদিকদের নিরাপত্তা বিষয়ে বৈশ্বিক প্রচেষ্টার মধ্যে সংযোগ সাধন করা।

জন ইয়ারউড
জন ইয়ারউড

জন ইয়ারউড
অস্ট্রিয়াভিত্তিক ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউটের নির্বাহী বোর্ডের চেয়ারম্যান। এ ছাড়া ইয়ারউড মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনিমায়ামি হেরাল্ড-এর ওয়ার্ল্ড এডিটর ছিলেন।

স্যান্ডি ব্রেমনার
স্যান্ডি ব্রেমনার

স্যান্ডি ব্রেমনার
বিবিসি স্কটল্যান্ডের উত্তর-পূর্ব ও উত্তরাঞ্চলীয় দ্বীপবিষয়ক ব্যবস্থাপনা সম্পাদক। বিবিসির বার্তা ও সমকালীন ঘটনাপ্রবাহ বিষয়ের দায়িত্বে। সাংবাদিকতায় বিভিন্ন পুরস্কার পেয়েছেন। যুক্তরাজ্য ও স্কটল্যান্ড উভয়ের ‘ক্যাম্পেইনিং জার্নালিস্ট অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছেন।

মুকুন্দ পদ্মনাভন
মুকুন্দ পদ্মনাভন

মুকুন্দ পদ্মনাভন
ভারতের দৈনিক দ্য হিন্দুর সম্পাদক। গত মার্চে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়। পত্রিকাটির সদর দপ্তর চেন্নাইয়ে। দেশের ১৮টি জায়গা থেকে এটি প্রকাশিত হয়। মুকুন্দ পদ্মনাভন এর আগে এই গ্রুপেরই সহযোগী প্রতিষ্ঠান দ্য হিন্দু বিজনেস লাইন-এর সম্পাদক ছিলেন।

মাতুস কেরাসিমারিক
মাতুস কেরাসিমারিক

মাতুস কেরাসিমারিক
স্লোভেনিয়ার দৈনিক এসএমইতে কর্মরত সাংবাদিক। মানবাধিকার, নিরাপত্তা ও ইউরোপীয় রাজনীতি তাঁর আগ্রহের বিষয়।

প্যাট্রিসিয়া মুখিম
প্যাট্রিসিয়া মুখিম

প্যাট্রিসিয়া মুখিম
মেঘালয়ের সবচেয়ে পুরোনো ও বড় ইংরেজি দৈনিক দ্য শিলং টাইমস-এর সম্পাদক। ২০০০ সালে সামাজিক কর্মকাণ্ডে অবদানের জন্য ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘পদ্মশ্রী’ খেতাবে ভূষিত হন তিনি। এ ছাড়া সাংবাদিকতায় একাধিক পুরস্কার পেয়েছেন।

উখ্যিয়ান পেনজর
উখ্যিয়ান পেনজর

উখ্যিয়ান পেনজর
ভুটানের জাতীয় দৈনিক কুয়েনসেল-এর প্রকাশনা বিভাগের সম্পাদক। তিনি এ পত্রিকায় ১৫ বছর ধরে যুক্ত। এ ছাড়া পেনজর এশিয়া নিউজ নেটওয়ার্কের পর্ষদ সদস্য।

এমিলিও বারবারানি
এমিলিও বারবারানি

এমিলিও বারবারানি
গার্ডেনস অব দ্য রাইচাস ওয়ার্ল্ডওয়াইডের (গারিও) প্রতিনিধি। তিনি কূটনীতিক হিসেবে মাদ্রিদ, বুয়েনস এইরেস, এথেন্স, বেলগ্রেড, লন্ডন, সান্তিয়াগো, লিসবনে দায়িত্ব পালন করেছেন। ১৯৭৪ সালে চিলিতে জেনারেল অগাস্তো পিনোশের অভ্যুত্থানের পর তিনি বিরোধী দলের শত শত সদস্যের জন্য আশ্রয়ের ব্যবস্থা করেছিলেন। ঝুঁকি নিয়ে প্রায় ৭৫০ বামপন্থী রাজনৈতিক কর্মীর পালানোর ব্যবস্থাও তিনি করে দিয়েছিলেন।

মাগদুম মোহামেদ
মাগদুম মোহামেদ

মাগদুম মোহামেদ
বিশ্বের সংবাদপত্র ও সংবাদমাধ্যমের প্রকাশকদের আন্তর্জাতিক সংগঠন দ্য ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব নিউজপেপার্স অ্যান্ড নিউজ পাবলিশার্সের (ওয়ান-ইফরা) দক্ষিণ এশিয়া শাখার ব্যবস্থাপনা পরিচালক। দক্ষিণ এশিয়ায় সংগঠনটির সদস্যদের মধ্যে যোগাযোগ রক্ষার পাশাপাশি এর সামগ্রিক কার্যক্রম চালিয়ে যাওয়া তাঁর কাজ।

প্রকাশ দুবে
প্রকাশ দুবে

প্রকাশ দুবে
৩০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত। দৈনিক ভাস্কর-এর গ্রুপ এডিটর। ভারতীয় প্রেস কাউন্সিলের সদস্য। এডিটরস গিল্ড অব ইন্ডিয়ার সাধারণ সম্পাদক। তিনি অনেক বই লিখেছেন। কভার করেছেন অনেক জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা।

রাজ কমল ঝা
রাজ কমল ঝা

রাজ কমল ঝা
ভারতের দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রধান সম্পাদক। পত্রিকাটি তিনবার ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউটের অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স ইন জার্নালিজম, ইন্ডিয়া পুরস্কার পেয়েছে। রাজ কমল ঝা এখন পর্যন্ত চারটি উপন্যাস লিখেছেন। তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট স্কুল অব জার্নালিজমের ভিজিটিং প্রফেসর ছিলেন।

বার্নাত আর্মেঙ
বার্নাত আর্মেঙ

বার্নাত আর্মেঙ
অ্যাসোসিয়েটেড প্রেস দক্ষিণ এশিয়া সংবাদ পরিচালক। গত এক দশকে তিনি ইউরোপ, আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়ায় কাজ করেছেন। কাজের স্বীকৃতি হিসেবে তিনি ওয়ার্ল্ড প্রেস ফটো ফাউন্ডেশন, দ্য ওভারসিজ প্রেসক্লাবসহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন।

বারবারা ত্রিয়োনফি
বারবারা ত্রিয়োনফি

বারবারা ত্রিয়োনফি
প্রায় ১০০টি দেশের সাংবাদিক, সম্পাদক ও গণমাধ্যম নির্বাহীদের বৈশ্বিক নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক। সংবাদপত্রের স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতাবিষয়ক বিভিন্ন ক্ষেত্রে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

স্বাতী ভট্টাচার্য
স্বাতী ভট্টাচার্য

স্বাতী ভট্টাচার্য
দৈনিক আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয় পাতার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক। তাঁর সাংবাদিকতার মূল বিষয়বস্তু হলো দারিদ্র্যবিমোচন। তিনি স্বাস্থ্য, শিক্ষা, নারীর ভূমি অধিকার, নারীর আত্মনির্ভরতা আন্দোলনসহ জেন্ডার জাস্টিসের বিভিন্ন বিষয়ে কাজ করেন। তিনি বেশ কটি বই লেখার পাশাপাশি সম্পাদনাও করেছেন।