প্রথম আলোর প্রীতিসম্মিলনীতে বিশিষ্টজনদের মিলনমেলা

প্রতিবছর প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রীতিসম্মিলনী আয়োজন করা হলেও করোনার কারণে গত বছর তা সম্ভব হয়নি। ৪ নভেম্বর ছিল প্রথম আলোর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে শনিবার রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজন করা হয় প্রীতিসম্মিলনী। সম্মিলনীতে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সাংবাদিক, ব্যবসায়ী, ক্রীড়াবিদ, শিল্পীসহ বিভিন্ন পেশার বিশিষ্টজনেরা।    

মন্ত্রী ও রাজনীতিবিদ

প্রীতিসমাবেশে (বাঁ থেকে) বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, সংরক্ষিত নারী আসনের সাংসদ রুমিন ফারহানা, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, বিএনপির সাংসদ হারুনুর রশীদ এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন
ছবি: প্রথম আলো

মন্ত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সাংসদ সাবের হোসেন চৌধুরী, বিএনপির সংরক্ষিত মহিলা আসনের সাংসদ রুমিন ফারহানা, বর্ষীয়ান নেতা ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য উপস্থিত ছিলেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কুশল বিনিময়
ছবি: প্রথম আলো

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিও ছিলেন অনুষ্ঠানে।

বিদেশি কূটনীতিক

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী, সাংসদ সাবের হোসেন চৌধুরীসহ বিভিন্ন দেশের কূটনীতিকেরা
ছবি: প্রথম আলো

জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি, ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী, সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসেফ আল দাহিলান, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কুয়েন, ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান, সংযুক্ত আরব আমিরাতের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামাওদি ও নেপালের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত কুমার রায়। এ ছাড়া উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, জার্মানি, কানাডা, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, ইউরোপীয় ইউনিয়ন ও নেদারল্যান্ডস দূতাবাসের জ্যেষ্ঠ কূটনীতিকেরা।

ব্যবসায়ী ব্যক্তিত্ব

বিজিএমইএর সাবেক সভাপতি রুবানা হক (ডান থেকে), পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান, পরিচালক আতিকুর রহমান ও সাইফুর রহমান
ছবি: প্রথম আলো

এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু, এসিআইয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম আনিস উদ দৌলা, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী, প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক উজমা চৌধুরী, আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিন, কাজী ফার্মস গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী জাহেদুল হাসান, আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, ইউনিলিভার সাউথ এশিয়ার প্রেসিডেন্ট সঞ্জীব মেহতা, ইউনিলিভার বাংলাদেশের এমডি ও সিইও জাভেদ আখতার, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক তাহমিনা মোস্তফা, আনোয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন, নিউজিল্যান্ড ডেইরি বাংলাদেশের এমডি এস এ মল্লিক, নেস্‌লে বাংলাদেশের এমডি দীপাল আবিবীক্রামা, সিঙ্গারের এমডি এম এইচ এম ফাইরুজ, ওরিয়ন গ্রুপের এমডি সালমান করিম, রিহ্যাবের সাবেক সভাপতি তানভীরুল হক প্রবাল।

১ হাজার ৪ কিলোমিটার পথ দৌড়ে পার হওয়া অদম্য তরুণ শামসুজ্জামান আরাফাত ও তাঁর স্ত্রী
ছবি: প্রথম আলো

পোশাকশিল্পমালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান, বার্জারের এমডি রূপালী চৌধুরী, হাতিলের এমডি সেলিম এইচ রহমান ও পরিচালক মশিউর রহমান, বিজিএমইএর সাবেক সভাপতি রুবানা হক, বিকেএমইএর সাবেক সভাপতি ফজলুল হক, জিপিএস ইস্পাতের চেয়ারম্যান আলমগীর কবির, অ্যাপেক্সের এমডি সৈয়দ নাসিম মঞ্জুর, সিটি গ্রুপের নির্বাহী পরিচালক জাফর উদ্দিন সিদ্দিকী, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পরিচালক মালিক মোহাম্মদ সাঈদ, আকিজ ভেঞ্চারস লিমিটেডের গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ আলমগীর, ক্রিডেন্স হাউজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক জিল্লুল করিম, কম্প্রিহেনসিভ হোল্ডিংসের চেয়ারম্যান সাকিল সিদ্দিকী।

প্রীতিসমাবেশে বক্তব্য দেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান
ছবি: প্রথম আলো

রূপায়ন গ্রুপের ভাইস চেয়ারম্যান মাহির আলী খান, র‍্যাংগ্‌স প্রোপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক মাসিদ রহমান, নাভানা রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক ফাসিউল মওলা, পিডব্লিউসি বাংলাদেশের ব্যবস্থাপনা অংশীদার মামুন রশিদ, টিবিএস অটো বাংলাদেশের সিইও বিপ্লব কুমার রায়, এসিআই মোটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস, এফবিসিসিআইয়ের পরিচালক প্রীতি চক্রবর্তী, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের এমডি আশীষ কুমার চক্রবর্তী, বিটিএমএর সাবেক সহসভাপতি শওকত আজিজ, কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক শ্রীমতী সাহা ও রাজিব প্রসাদ সাহা, এশিয়াটিক মাইন্ড শেয়ারের এমডি মোরশেদুল ইসলাম, গ্রে অ্যাডভার্টাইজিংয়ের এমডি সৈয়দ গাউসুল আলম, বিটপীর এমডি সারা আলী, মিডিয়াকমের সিইও অজয় কুন্ডু, ইউনিট্রেন্ডের চেয়ারম্যান মুনীর আহমেদ খান, এশিয়াটিক ইএক্সপির এমডি ইরেশ যাকের, টপ অব মাইন্ডের সিইও জিয়াউদ্দিন আদিল, এনেক্স কমিউনিকেশনের সিইও এ এইচ এম আসাদুজ্জামান, ফ্রন্টলাইন কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস আলম মজুমদার, প্রচিত আইএমসি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাবিনা ইয়াসমীন।

ব্যাংক ও আর্থিক খাত

কুশল বিনিময় করছেন ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম, ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান ও বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবুর রহমান
ছবি: প্রথম আলো

সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিইও নাসের এজাজ বিজয়, এইচএসবিসি বাংলাদেশের সিইও মাহবুব উর রহমান, পূবালী ব্যাংকের এমডি ও সিইও শফিউল আলম খান চৌধুরী, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান, ঢাকা ব্যাংকের এমডি ও সিইও এমরানুল হক, সিটি ব্যাংকের এমডি ও সিইও মাসরুর আরেফিন, বিকাশের সিইও কামাল কাদির, এক্সিম ব্যাংকের এমডি ও সিইও মো. হায়দার আলী মিয়া, মার্কেন্টাইল ব্যাংকের এমডি ও সিইও মো. কামরুল ইসলাম চৌধুরী, আল–আরাফাহ্ ইসলামী ব্যাংকের এমডি ও সিইও ফরমান আর চৌধুরী, এনআরবি ব্যাংকের এমডি ও সিইও মামুন মাহমুদ শাহ, প্রিমিয়ার ব্যাংকের এমডি ও সিইও এম রিয়াজুল করিম, সোশ্যাল ইসলামী ব্যাংকের এমডি ও সিইও কাজী ওসমান আলী, আইপিডিসি ফাইন্যান্সের এমডি ও সিইও মমিনুল ইসলাম, আইডিএলসি ফাইন্যান্সের এমডি ও সিইও এম জামাল উদ্দিন, মিডল্যান্ড ব্যাংকের এমডি আহসান-উজ জামান, মেটলাইফ বাংলাদেশের সিইও আলা আহমেদ, সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের এমডি ও সিইও মোসলেহ উদ্দিন চৌধুরী, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল ও নগদের নির্বাহী পরিচালক নিয়াজ মোরশেদ।

বিশিষ্ট ব্যক্তিরা

দর্শকসারিতে অধ্যাপক সি আর আবরার, আসিফ নজরুলসহ বিশিষ্টজনেরা
ছবি: প্রথম আলো

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ, সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন, শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম, ডেইলি স্টার সম্পাদক মাহ্‌ফুজ আনাম, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী, নারীনেত্রী মালেকা বেগম, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম, লেখক মঈদুল হাসান, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, সাংস্কৃতিক প্রতিষ্ঠান বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটু, অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদ, সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য পারভীন হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সি আর আবরার, তাসনীম সিদ্দিকী ও আসিফ নজরুল।

অনুষ্ঠানে আলাপচারিতায় সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী ও নকিব খান
ছবি: প্রথম আলো

আলোকচিত্রী শহিদুল আলম, জ্যেষ্ঠ সাংবাদিক রিয়াজুদ্দিন আহমেদ ও মনজুরুল আহসান বুলবুল, বিআইডিএসের মহাপরিচালক বিনায়ক সেন, বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন, সিপিডির বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ, বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, চিকিৎসক মোহিত কামাল, আহমেদ হেলাল, তানজিনা হোসেন ও মেখলা সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিজ্ঞানী সেঁজুতি সাহা। ন্যাশনাল টেলিকমিউনিকেশনস মনিটরিং সেন্টারের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল আহসান, র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল কে এম আজাদ এবং আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা
ছবি: প্রথম আলো

নর্থ-সাউথ ইউনিভার্সিটির উপাচার্য আতিকুল ইসলাম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভিনসেন্ট চ্যাং, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য চৌধুরী মফিজুর রহমান, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের উপাচার্য ইমরান রহমান, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য তানভীর হাসান, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির উপাচার্য মোহাম্মদ ফায়েজ খান, ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য শাহিদ আকতার হোসেন, সোনারগাঁও ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ আবদুল আজিজ, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সিনিয়র অ্যাডভাইজার বোর্ড অব ট্রাস্টিজ এইচ এম জহিরুল হক, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির উপাচার্য আবদুল আউয়াল খান, আইইউবিএটির উপাচার্য আবদুর রব, শান্ত–মরিয়ম ইউনিভার্সিটির চেয়ারম্যান বোর্ড অব ট্রাস্টিজ অধ্যাপক মোস্তাফিজুল হক, সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য আ ফ ম মফিজুল ইসলাম, স্টামফোর্ড ইউনিভার্সিটির উপাচার্য মোহাম্মদ আলী, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য আনোয়ারুল কবির।

সাংস্কৃতিক ও ক্রীড়া ব্যক্তিত্ব

অভিনেতা ফেরদৌস ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিমসহ অন্যরা
ছবি: প্রথম আলো

সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, শিল্পী সৈয়দ আব্দুল হাদী, নকিব খান, লুভা নাহিদ চৌধুরী, তারিক আনাম খান, চঞ্চল চৌধুরী, নির্মাতা অমিতাভ রেজা, নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, নির্মাতা আদনান আল রাজিব, নায়ক ফেরদৌস, অভিনেত্রী মেহ্‌জাবীন ও বিদ্যা সিনহা মিম, অভিনেতা আফরান নিশো।

আনুষ্ঠানিকতার যবনিকা পড়ে পূজা সেনগুপ্তের নির্দেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমার মুক্তি আলোয় আলোয়’ গানের সঙ্গে তুরঙ্গমের শিল্পীদের সমবেত নৃত্য দিয়ে
ছবি: প্রথম আলো

সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন ও হাবিবুল বাশার।