প্রথম আলোর ফ্যান ৫০ লাখ ছাড়িয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেসবুকে প্রথম আলোর ফ্যান পেজ
ফেসবুকে প্রথম আলোর ফ্যান পেজ

সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকে প্রথম আলোর অফিশিয়াল ভেরিফাইড পেজে (www.facebook.com/ DailyProthomAlo) ফ্যানের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে। বাংলাদেশি কোনো সংবাদমাধ্যমে এত বেশি ফ্যান যুক্ত হওয়ার ঘটনা এটাই প্রথম। ৫০ লাখের এ পরিবারে যুক্ত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছে প্রথম আলো।

সংবাদমাধ্যম হিসেবে ১৬ বছর পাঠকদের প্রিয় সংবাদপত্রের তালিকায় আছে প্রথম আলো। এখন অনলাইন ও সামাজিক যোগযোগের মাধ্যমেও অন্যদের চেয়ে এগিয়ে। জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট টুইটারে প্রথম আলোর অফিশিয়াল ভেরিফাইড অ্যাকাউন্টে (www.twitter.com/ ProthomAlo) গতকাল বৃহস্পতিবার পর্যন্ত অনুসারীর (ফলোয়ার) সংখ্যা ছিল ৮৩ হাজার ৯০০-র বেশি। এ ছাড়া গুগল প্লাস, পিন্টারেস্ট, ইউটিউব, ডেইলি মোশান ও লিংকডইন সাইটেও প্রথম আলোর সরব উপস্থিতি রয়েছে।
প্রতিদিনের পত্রিকায় প্রকাশিত খবরের পাশাপাশি প্রথম আলো অনলাইনে থাকে সর্বশেষ সংবাদ, বিশ্লেষণ ও মতামত। পাশাপাশি পাঠক প্রথম আলোর অ্যাপসের সাহায্যেও সর্বশেষ খবর পান। আছে যেকোনো বিষয়ে নিজের মতামত দেওয়ার সুযোগ। সর্বশেষ ঘটে যাওয়া সংবাদ মোবাইলের এসএমএসের মাধ্যমে ব্রেকিং নিউজের আকারে প্রতিদিন প্রায় ৩ লাখ ৭০ হাজার ব্যবহারকারী পেয়ে থাকেন। এ সেবাটি মাসে নিয়ে থাকেন প্রায় পাঁচ লাখ ব্যবহারকারী।
এমআরবি বাংলাদেশের করা ‘ন্যাশনাল মিডিয়া সার্ভে ২০১৪’-এর তথ্য অনুযায়ী, প্রথম আলোর ছাপা সংস্করণ প্রতিদিন পড়েন গড়ে ৪৩ লাখ পাঠক। এ ছাড়া গুগল অ্যানালেটিকসের তথ্য অনুযায়ী, প্রথম আলো অনলাইনের প্রতিদিন পাঠকসংখ্যা আট লাখ এবং মাসে এ সংখ্যা প্রায় ৮০ লাখ। সব মিলিয়ে ছাপা ও ডিজিটাল সংস্করণে বিশ্বজুড়ে প্রতিদিন ৫৫ লাখ ও মাসে দুই কোটি পাঠক প্রথম আলো পড়ে থাকেন।