প্রথম আলোর বিরামপুর প্রতিনিধি দুর্ঘটনায় আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুর-নবাবগঞ্জ সড়কের গরিবপাড়ায় গতকাল রোববার বিকেলে টেম্পোর ধাক্কায় মোটরসাইকেল উল্টে প্রথম আলোর বিরামপুর প্রতিনিধি এ এস এম আলমগীর গুরুতর আহত হয়েছেন। তাঁকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আলমগীর মোটরসাইকেলে করে বিরামপুর থেকে নবাবগঞ্জ যাচ্ছিলেন। এ সময় টেম্পোর ধাক্কায় তিনি মোটরসাইকেল থেকে রাস্তায় লুটিয়ে পড়েন। এতে তিনি গুরুতর আহত হন। তাঁর মোটরসাইকেলটিও ভেঙেচুরে যায়। সঙ্গে থাকা ল্যাপটপ ও ক্যামেরাটিও ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পরপরই টেম্পোটি নিয়ে চালক পালিয়ে যান।
হাসপাতালের মেডিসিন বিভাগের কনসালট্যান্ট মো. আবদুল ওয়াহেদ জানান, আলমগীর মাথায় আঘাত পেয়েছেন। তিনি বাঁ পা ও বাঁ হাতের বেশ কয়েকটি স্থানে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন। এর মধ্যে কয়েকটি আঘাত গুরুতর। তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। ৭২ ঘণ্টা অতিক্রম না করা পর্যন্ত তাঁর অবস্থা সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।