প্রথম আলোর রোজিনাসহ পাঁচজন বিজয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে চালু করা ‘দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যম পুরস্কার বাংলাদেশ’ পুরস্কারের জন্য বিজয়ী হয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামসহ পাঁচ সাংবাদিক।
গতকাল বৃহস্পতিবার পিআইবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় দৈনিক পত্রিকা শ্রেণিতে প্রথম আলোর রোজিনা ইসলাম, আঞ্চলিক সংবাদপত্র শ্রেণিতে যশোরের গ্রামের কাগজ-এর মোসাম্মাৎ খুরশীদ মহল, সাপ্তাহিক শ্রেণিতে নিউ এজ-এর সাপ্তাহিক সাময়িকের সাদিকুর রহমান, টেলিভিশন শ্রেণিতে মাছরাঙা টেলিভিশনের মো. বদরুদ্দোজা ও টেলিভিশন ক্যামেরাপারসন শ্রেণিতে একই টেলিভিশনের মেহেদী হাসান এই পুরস্কারের জন্য বিজয়ী হয়েছেন।
এই পুরস্কার প্রতিযোগিতায় সহযোগিতায় রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।
বিজয়ীরা পুরস্কারের অংশ হিসেবে ৩০ জুন থেকে ২ জুলাই পর্যন্ত জার্মানির বনে অনুষ্ঠেয় গ্লোবাল মিডিয়া ফোরামে অংশ নেবেন।
এ ছাড়া কাল শনিবার স্থানীয় একটি হোটেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।