প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে মামলার জামিন শুনানি হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে করা মামলায় জামিনের শুনানি হয়নি। আদালত আগামী ১০ সেপ্টেম্বর শুনানির নির্ধারিত দিনে তাঁকে হাজির থাকার আদেশ দেন।

গতকাল সোমবার দুপুর ১২টায় বরিশাল মুখ্য মহানগর হাকিম আদালতে প্রথম আলোর সম্পাদক উপস্থিত হয়ে জামিনের আবেদন করেন। বিচারক নূসরাত জাহান আগামী ১০ সেপ্টেম্বর শুনানির দিনে তাঁকে হাজির থাকার আদেশ দেন।

মামলার বাদীপক্ষের আইনজীবীরা আদালতকে বলেন, ১০ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য আছে। পরে আদালত আদেশ দেন।

প্রথম আলোর সম্পাদকের পক্ষে মামলা পরিচালনায় উপস্থিত ছিলেন জে৵ষ্ঠ আইনজীবী মো. মোকলেসুর রহমান, মানবেন্দ্র বটব্যাল, এস এম ইকবাল, জেলা আইনজীবী সমিতির সভাপতি আনিস উদ্দিন আহম্মেদ, এ কে আজাদ, নজরুল ইসলাম, বিশ্বনাথ দাস মুনশী, মজিবর রহমান, প্রশান্ত কর্মকার প্রমুখ।

২০১৪ সালে মহানগর ওলামা লীগের সাধারণ সম্পাদক মাওলানা বশিরউল্লাহ আতাহারী ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে বরিশাল মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি করেন।