প্রথম আলোর সাংবাদিক দুর্ঘটনায় গুরুতর আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন প্রথম আলোর প্রধান আলোকচিত্র সাংবাদিক জিয়া ইসলাম। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটির সামনে এ ঘটনা ঘটে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, জিয়া ইসলাম পান্থপথ ক্রসিং থেকে মোটরসাইকেলে করে কারওয়ান বাজারের দিকে যাচ্ছিলেন। বসুন্ধরা সিটির সামনে পৌঁছার পর একটি প্রাইভেট কার তাঁকে ধাক্কা দিয়ে চলে যায়। তিনি মাথা ও পায়ে গুরুতর আঘাত পান। সেখানে উপস্থিত অন্য গণমাধ্যমের কর্মীরা তাঁকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। পরে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।