প্রথম আলোর সেই দরপত্র বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে ব্যবহৃত পুরোনো মালামাল বিক্রির জন্য সংবাদপত্রে দেওয়া দরপত্র বিজ্ঞপ্তি বাতিল করা হয়েছে। ১৮ আগস্ট দুপুরে প্রথম আলো ভবনের নিচতলায় রাখা দরপত্র বাক্স ভেঙে ভেতরে জমা পড়া দরপত্রগুলো ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এরপরই ওই দরপত্র বিজ্ঞপ্তি বাতিল করা হয়। পরে পুনঃ দরপত্র আহ্বান করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
১৮ আগস্ট দরপত্র ছিনতাইয়ের ঘটনায় পুলিশ প্রথম আলো কার্যালয়ের সিসি ক্যামেরা থেকে ভিডিও ফুটেজ নিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। ওই দিন প্রথম আলোর পক্ষ থেকে তেজগাঁও থানায় একটি মামলা করা হয়।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়ার পর তিনজনকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে রিমান্ডের জন্য আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত রিমান্ড মঞ্জুর না করে কারাগারে পাঠিয়ে দেন।