প্রথম আলোর সৈয়দপুর প্রতিনিধির মা ও ভাইয়ের ইন্তেকাল
প্রথম আলোর সৈয়দপুর প্রতিনিধি এম আর আলম ঝন্টুর মা সুফিয়া বেগম (৮৫) গত বৃহস্পতিবার ও বড় ভাই সাইদুর রহমান (৫৩) গতকাল শুক্রবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সুফিয়া বেগম গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় ইন্তেকাল করেন। গতকাল জুমার নামাজের পর সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে শহরের হাতিখানা কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়। মায়ের দাফনের তিন ঘণ্টা পর সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়ার নিজ বাসভবনে ইন্তেকাল করেন ছেলে সাইদুর রহমান। তিনি লিভার সিরোসিস রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলেমেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এশার নামাজের পর শহীদ ডা. জিকরুল হক সড়কের জামে মসজিদে জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন হয়। সাইদুর রহমান সৈয়দপুরের রপ্তানিমুখী ক্ষুদ্র গার্মেন্টস মালিক গ্রুপের সভাপতি ছিলেন।