প্রথম আলো-ল্যাবএইডের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো ও ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের মধ্যে এক বছরের জন্য দুটি করপোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। একটি চুক্তি হলো হাসপাতালে রোগীদের কেবিনগুলোতে প্রথম আলো পত্রিকা দেওয়া হবে। আর দ্বিতীয় চুক্তির আওতায় প্রথম আলোর কর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা (মা-বাবা, স্বামী-স্ত্রী ও সন্তান) ল্যাবএইড হাসপাতাল থেকে প্যাথলজিক্যাল পরীক্ষার জন্য ৩০ শতাংশ, রেডিওলজি পরীক্ষার জন্য ১৫ শতাংশ এবং হাসপাতালে ভর্তিসহ বিভিন্ন ক্ষেত্রে মোট বিলের ওপর ১০ শতাংশ ছাড় পাবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রথম আলোর সার্কুলেশন বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম জাকারিয়া, প্রশাসন বিভাগের প্রধান শেখ জামাল আক্তার, বিক্রয় ব্যবস্থাপক আমিরুল হক এবং হাসপাতালের পক্ষে হেড অব করপোরেট সার্ভিসেস সাইফুর রহমান ও একই বিভাগের ব্যবস্থাপক আবদুল্লাহ খানসহ উভয় প্রতিষ্ঠানের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন  বিজ্ঞপ্তি