প্রথম আলো অনলাইন পাঠক কুইজের প্রথম দিন বিজয়ী হলেন যাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকাটির পাঠকদের জন্য আয়োজিত অনলাইন কুইজের প্রথম দিন ১০ জন বিজয়ী হয়েছেন। ৪ থেকে ১৩ নভেম্বর প্রতিদিন রাত ৯টা থেকে প্রথম আলো অনলাইনে কুইজের প্রথম পর্ব অনুষ্ঠিত হচ্ছে।

প্রথম দিনের কুইজের ৩ ও ৪ নভেম্বর ছাপা ও অনলাইনে প্রকাশিত সংবাদ, ফিচার ইত্যাদি থেকে প্রশ্ন করা হয়েছে। ২০টি কুইজের সঠিক উত্তর বাছাই করার জন্য অংশগ্রহণকারীরা মোট ১০ মিনিট সময় পেয়েছেন।

প্রথম দিন দ্রুততম সময়ে সর্বোচ্চ সঠিক উত্তর দিয়ে বিজয়ীরা হয়েছেন মানিকগঞ্জ সদর উপজেলার তানিয়া সুলতানা আফরিন, কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার মনজুরুল ইসলাম, গাইবান্ধা সদর উপজেলার আবরার শাহরিয়ার সাইফ, বরিশাল সদরের জবা মণ্ডল, ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকার মাতৃকা আরজমীর, কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার তানজিল মাহমুদ, চট্টগ্রামের রাউজান উপজেলার নাসির উদ্দিন, চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার আফিয়া ফাইরুজ উল্লাহ, চট্টগ্রামের চকবাজারের জাওয়াদ মাহমুদ জামী ও গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার রাকিব ফারাজী।

বিজয়ীরা প্রত্যেকে পাবেন পাঁচ হাজার টাকার গিফট চেক। ১০ দিনের কুইজ শেষে সব কুইজের ফলাফলের ভিত্তিতে সেরা ২০ জন সেমিফাইনালে ও সেখান থেকে ১০ জন ফাইনালে উত্তীর্ণ হবেন। পাঠক কুইজের বিজয়ীরা মোট ১০ লাখ টাকার পুরস্কার পাবেন।

১৩ তারিখ পর্যন্ত প্রতিদিন কুইজে নিবন্ধন ও অংশ নিতে লগইন করতে হবে এই পোর্টালে: prothomalo.com/event/quiz/index.html