প্রথম আলো ও নর্থ সাউথ ইউনিভার্সিটির মধ্যে চুক্তি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো জবস ও নর্থ সাউথ ইউনিভার্সিটির মধ্যে গতকাল এক বছরের জন্য একটি ‘ক্যাম্পাস পার্টনারশিপ’ চুক্তি হয়েছে। প্রথম আলো জবসের পক্ষে হোমায়রা শারমিন ও নর্থ সাউথ ইউনিভার্সিটির পক্ষে বেলাল আহমেদ চুক্তিতে সই করেন l ছবি: প্রথম আলো
প্রথম আলো জবস ও নর্থ সাউথ ইউনিভার্সিটির মধ্যে গতকাল এক বছরের জন্য একটি ‘ক্যাম্পাস পার্টনারশিপ’ চুক্তি হয়েছে। প্রথম আলো জবসের পক্ষে হোমায়রা শারমিন ও নর্থ সাউথ ইউনিভার্সিটির পক্ষে বেলাল আহমেদ চুক্তিতে সই করেন l ছবি: প্রথম আলো

প্রথম আলো জবসের সঙ্গে নর্থ সাউথ ইউনিভার্সিটির এক বছরের জন্য একটি ‘ক্যাম্পাস পার্টনারশিপ’ চুক্তি হয়েছে। এই চুক্তির আওতায় নর্থ সাউথ ইউনিভার্সিটির চাকরির বিজ্ঞপ্তিগুলো প্রথম আলো জবসের ওয়েবসাইটে ( www.prothom-alojobs.comcom ) প্রকাশ করা হবে।
গতকাল বুধবার বিকেলে প্রথম আলোর কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। প্রথম আলো জবসের পক্ষে এর হেড অব অপারেশনস হোমায়রা শারমিন এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির পক্ষে এর জনসংযোগ বিভাগের উপপরিচালক বেলাল আহমেদ চুক্তিতে সই করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নর্থ সাউথ ইউনিভার্সিটি ও প্রথম আলো জবস কীভাবে দেশের যুব উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে একসঙ্গে সম্পৃক্ত হতে পারে, তা নিয়েও আলোচনা হয়৷ এ ছাড়া প্রথম আলো বন্ধুসভা ও প্রথম আলোর অন্যান্য যুব উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতার আশ্বাস দিয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি।
এ সময় নর্থ সাউথ ইউনিভার্সিটির চেয়ারম্যান সৈয়দ রাগীব আলী, ট্রাস্টের আজীবন সদস্য বেনজীর আহমেদ, উপাচার্য (ভারপ্রাপ্ত) এ এন এম মেশকাত উদদীন, ট্রেজারার (ভারপ্রাপ্ত) গৌর গোবিন্দ্র গোস্বামী, মিফতাহুর রহমান ও সিরাজুল ইসলাম খান এবং প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, সহযোগী সম্পাদক আনিসুল হক, মহাব্যবস্থাপক (বিজ্ঞাপন) রশিদুর রহমান, প্রথম আলো বন্ধুসভার সভাপতি সাইদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।