প্রথম আলো ও স্বপ্নের মধ্যে করপোরেট চুক্তি স্বাক্ষরিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো ও স্বপ্নের (সুপার শপ) মধ্যে গতকাল সোমবার বিকেলে রাজধানীর গ্রিন রোডে স্বপ্নের আউটলেটে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী দ্রুতই স্বপ্ন-এর প্রতিটি আউটলেটে প্রথম আলো ও প্রথমা প্রকাশনের প্রকাশিত নানা ধরনের বই ও ম্যাগাজিন (কিশোর আলো, নকশা, আচার, রান্নার বই ইত্যাদি) পাওয়া যাবে। এর বাইরেও অন্যান্য বই পাওয়া যাবে।
অনুষ্ঠানে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, এসিআই লজিস্টিকস লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর সাব্বির হাসান, চিফ অব অপারেশন আবু নাসের, প্রথম আলোর সার্কুলেশন বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম জাকারিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।