প্রথম আলো কার্যালয়ে সন্ধানীর রক্তদান কর্মসূচি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘রক্ত দিন জীবন বাঁচান’—এই স্লোগান সামনে রেখে গতকাল বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে সন্ধানীর ঢাকা মেডিকেল কলেজ ইউনিট। সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত তারা এ কর্মসূচির আয়োজন করে।
সন্ধানীর ঢাকা মেডিকেল কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক সৌরভ শিকদার জানান, সন্ধানীর ১৪ জনের একটি দল এ কর্মসূচিতে অংশ নেয়। এ সময় প্রথম আলোর ২০ জন কর্মী রক্ত দিয়েছেন, ৪০ জন ডায়াবেটিস পরীক্ষা করিয়েছেন আর ৪০ জন তাঁদের রক্তের গ্রুপ নির্ণয় করিয়েছেন।
সৌরভ শিকদার বলেন, রক্ত সংগ্রহ করতে প্রায়ই বিভিন্ন প্রতিষ্ঠানে যান। এটা তাঁদের নিয়মিত কর্মকাণ্ডেরই একটি অংশ।