প্রথম আলো-কিউবি ক্রিকপল পুরস্কার হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো-কিউবি ক্রিকপল বিজয়ীদের হাতে গতকাল শনিবার পুরস্কার হস্তান্তর করা হয়েছে। প্রথম আলোর কারওয়ান বাজার কার্যালয়ে ওই পুরস্কার হস্তান্তর করা হয়। ‘কে হবে ক্রিকেট পল’ স্লোগানে প্রথম আলো-কিউবি ক্রিকপল নামের ওয়েব পোর্টালে (www.cricpaul.com) আগাম বলে ‘পল অব দ্য টুর্নামেন্ট’ হওয়ার ভিন্নধর্মী মজার লড়াই চলেছে বিশ্বকাপজুড়ে।বগুড়া মেডিকেল কলেজের শিক্ষার্থী মো. নুরুল আলম বিশ্বকাপজুড়ে আগাম বলে ‘পল অব দ্য টুর্নামেন্ট’ হয়ে প্রথম পুরস্কার হিসেবে এক লাখ টাকা জিতে নিয়েছেন। রাজধানীর উত্তরার ব্যবসায়ী মো. মাসুদ ৫০ হাজার টাকা এবং মো. আফজাল হোসেন ২০ হাজার টাকা পুরস্কার জিতেছেন। এ ছাড়া ১০ হাজার টাকা করে পুরস্কার বিজয়ী তিনজন হলেন: মো. সাইফুল ইসলাম, মো. সাইফুল আলম ও মো. পারভেজ। এ ছাড়া আরও ২০ জন বিজয়ীকে পাঁচ হাজার টাকা করে পুরস্কারের চেক দেওয়া হয়।পুরস্কার হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় ইমরুল কায়েস ও সাবেক খেলোয়াড় জাভেদ ওমর, প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক, কিউবির সিনিয়র নির্বাহী মার্কেটিং কর্মকর্তা মির্জা সালমান হোসেন বেগ এবং পাই ল্যাবস বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান মাহমুদুল হাসান।অনুষ্ঠানে ইমরুল কায়েস বলেন, ‘আমরা যখন ভালো খেলি, তখন সমর্থকেরা যেমন আমাদের নিয়ে আনন্দ করে, উচ্ছ্বাস প্রকাশ করে, তেমনি আমরা যখন খারাপ খেলি, তখন সমর্থকদের আমাদের পাশে থাকা দরকার ঘুরে দাঁড়ানোর জন্য।’আনিসুল হক বলেন, বাংলাদেশ কবিতা, গল্প কিংবা সাহিত্যের মাধ্যমে বিশ্বের কোনো দেশকে হারাতে না পারলেও অন্তত ক্রিকেট খেলার মাধ্যমে অনেক দেশকে হারাতে পেরেছে।জাভেদ ওমর বলেন, ‘আমাদের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার জন্য সব সময় ক্রিকেটারদের পাশে থেকে উৎসাহ দেওয়া দরকার।’২ এপ্রিল ভারত-শ্রীলঙ্কা ফাইনাল ম্যাচে সর্বোচ্চ ৪৫ হাজার ৪৩২ পয়েন্ট পেয়ে ‘পল অব দ্য ফাইনাল’ হয়ে বগুড়া মেডিকেল কলেজের শাহীন পেয়েছেন ৫০ হাজার টাকা। এ ছাড়া আরও ১০ জন বিজয়ীর হাতে পাঁচ হাজার টাকা করে পুরস্কারের চেক তুলে দেন অতিথিরা। বিশ্বকাপজুড়ে ওয়েব পোর্টালটিতে নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৩০ হাজার। এ ছাড়া পোর্টালটিতে ইউনিক ভিজিটর ছিলেন প্রায় ৮০ হাজার এবং পেইজ ভিউ হয়েছে প্রায় ৮৫ লাখ।