প্রথম আলো কুইজ লড়াইয়ের পুরস্কার হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে প্রথম আলো আয়োজিত কয়েকটি কুইজের পুরস্কার গতকাল বৃহস্পতিবার হস্তান্তর করা হয়েছে। ‘প্রথম আলো কুইজ লড়াই সারা দেশের কুইজ’-এর ১৯ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা বিভাগের ৩০ জন বিজয়ী, ‘সারা দেশের এসএমএস কুইজ’-এর ১ মার্চ থেকে ৮ মার্চ পর্যন্ত আটজন ল্যাপটপ বিজয়ী, ‘মার ছক্কা! কুইজ’-এর ঢাকা বিভাগে ১ মার্চ থেকে ৮ মার্চ পর্যন্ত আটজন ল্যাপটপ বিজয়ী এবং ‘বাউন্ডারি কুইজ’-এর ঢাকা জেলার ১ মার্চ থেকে ৮ মার্চ পর্যন্ত আটজন মোবাইল ফোনসেট বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।সব মিলিয়ে এই চারটি কুইজের মোট ২৬ জনের হাতে ল্যাপটপ, ১৮ জনের হাতে মোবাইল ফোনসেট এবং ১০ জনের হাতে এনার্জি সেভিং লাইটসেট তুলে দেওয়া হয়। পুরস্কার হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া বিশেষজ্ঞ জালাল আহমেদ চৌধুরী, প্রথম আলোর উপসম্পাদক সাজ্জাদ শরিফ এবং প্রথম আলোর অনুষ্ঠান ব্যবস্থাপক সাইফুল আজিম।পর্যায়ক্রমে বিভাগীয়, জেলা কুইজসহ অন্যান্য কুইজের বিজয়ীদের হাতে পুরস্কার হস্তান্তর করা হবে। সব কুইজ বিজয়ীদের পুরস্কার হস্তান্তরের তারিখ জানতে প্রথম আলোর ‘আঙিনায় বিশ্বকাপ’ পাতায় খেয়াল রাখার জন্য অনুরোধ করা হচ্ছে।