প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারী প্রথম আলো ক্রিকেট লীগে গতকাল শনিবার নীলফামারী বয়েজ ক্রিকেট ক্লাব (এনবিসিসি) ২৭৯ রানে হারিয়েছে নীলফামারী অরুণ উদয় ক্রিকেট ক্লাবকে। টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে এনবিসিসি সংগ্রহ করে ৪১৮ রান। জবাবে ৩৫.৩ ওভারে সব কটি উইকেট হারিয়ে অরুণ উদয় ক্রিকেট ক্লাব সংগ্রহ করে ১৩৯ রান। ১১৬ বলে ১৩৭ রান ও ৬ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হন বিজয়ী দলের আবির।