প্রথম আলো চট্টগ্রাম কার্যালয়ে হূদেরাগ বিষয়ক স্বাস্থ্য ক্যাম্প
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের উদ্যোগে প্রথম আলো চট্টগ্রাম কার্যালয়ে হূদেরাগবিষয়ক স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়। ডায়াবেটিক হাসপাতালের ছয় সদস্যের একটি চিকিৎসক দল প্রথম আলোর কর্মীদের হূদেরাগ ও ডায়াবেটিস পরীক্ষা করে এবং স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন পরামর্শ দেয়।গতকাল শনিবার সকাল ১০টায় শুরু হওয়া এই চিকিৎসা ক্যাম্প শেষ হয় বিকেল চারটায়। এ সময় প্রথম আলোর সাংবাদিক-কর্মীদের জন্য স্বাস্থ্য-সচেতনতামূলক একটি সভারও আয়োজন করা হয়। সভায় প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেন, চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, পুষ্টিবিদ হাসিনা আক্তার, হূদেরাগ বিশেষজ্ঞ মো. আমান উল্লাহ এবং প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী বক্তব্য দেন।প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেন বলেন, সাংবাদিকতা ঝুঁকিপূর্ণ পেশা। তাই অন্যান্য পেশার চেয়ে সাংবাদিকদের স্বাস্থ্য সচেতন হওয়া বেশি জরুরি।