প্রথম আলো চর বিদ্যালয়ে সোলার বাতি বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাধীনতা ও জাতীয় দিবসে কুড়িগ্রামে প্রথম আলো চর প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ১৮টি সোলার বাতি বিতরণ করা হয়েছে। প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে বাতিগুলো দেয় জাদুকর উলফাৎ কবিরের কে এস ফাউন্ডেশন।দিনটি পালন উপলক্ষে সকাল নয়টায় বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীরা বিদ্যালয় মাঠে স্থাপিত সঞ্চৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে। বীর মুক্তিযোদ্ধা আবদুল আউয়াল এ সময় শিশুদের মুক্তিযুদ্ধের গল্প শোনান। দিনভর নানা খেলাধুলার মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করে খুদে শিক্ষার্থীরা। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ইউপি সদস্য মনোয়ার বেগম, তওহিদুল ইসলাম, গ্রিন ওয়ার্ল্ডের হেদায়েতুল ইসলাম ও কুড়িগ্রামে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সফি খান।