প্রথম আলো চরসহ তিন চরে চিকিৎসা সহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামে প্রথম আলো চরসহ তিনটি চরে গতকাল চিকিৎসা-সহায়তা দেওয়া হয় l ছবি: প্রথম আলো
কুড়িগ্রামে প্রথম আলো চরসহ তিনটি চরে গতকাল চিকিৎসা-সহায়তা দেওয়া হয় l ছবি: প্রথম আলো

কুড়িগ্রামে প্রথম আলো চরসহ তিনটি চরের তিন শতাধিক নারী, শিশু ও পুরুষকে বন্যা-পরবর্তী চিকিৎসাসেবা ও ওষুধ সহায়তা দিয়েছে ইয়েস অ্যালামনাই ও আইএফএনএসের বাংলাদেশের সদস্যরা। গত মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রথম আলো চর বিদ্যালয় মাঠে প্রথম আলো চর, রসুলপুর ও ভগবতিপুর চরের ওই বাসিন্দাদের স্বাস্থ্যসেবা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়েস অ্যালামনাই বাংলাদেশের সাধারণ সম্পাদক গুলশান জোবায়েদ, ১১ জন চিকিৎসকসহ ২২ জন সদস্য। তাঁদের সহায়তা করেন কুড়িগ্রাম প্রথম আলো বন্ধুসভার সদস্যরা।
চিকিৎসক ইয়ামিন হামিদ, ইমতিয়াজ হাফিজ বলেন, ‘বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে চরাঞ্চলে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, মাথাব্যথা, বিভিন্ন ধরনের ঘা, চর্মরোগ, পাতলা পায়খানা ও মেয়েদের নানা রকম রোগবালাই দেখা দেয়। এগুলোর চিকিৎসা দেওয়ার জন্য আমরা কুড়িগ্রামে এসেছি।’
চিকিৎসা পেয়ে খুশি প্রথম আলো চরের সামছুল হক। তিনি বলেন, ‘১৫ দিন থাকি জ্বর। বড়ি খাই ভালো হয় না। শরীর খালি দুর্বল হয়। এমরা এগুইলা ঔষধ দিল। দেখা যাক কী হয়।’
চিকিৎসক দলের সদস্য সৈয়দা নাজমুন নাহার বলেন, মাঝেমধ্যে চরে ক্যাম্প করা প্রয়োজন।
ওই কার্যক্রমে সার্বিক সহায়তা করেন বন্ধুসভার সভাপতি ওবায়দুর রহমান, সহসম্পাদক উর্মি আখতার পায়েল, সদস্য মারুফা খানম ও জসিম উদ্দিন এবং প্রথম আলো চর বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন।
সার্বিক সহায়তা করেন সাংবাদিক সফি খান।