প্রথম আলো জবসের সহযোগিতায় দক্ষতা প্রতিযোগিতা
চট্টগ্রাম নগরের মুরাদপুরে বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি (এনআইটি) গতকাল শনিবার প্রতিষ্ঠানের নিজস্ব মিলনায়তনে আয়োজন করে দক্ষতা প্রতিযোগিতা-২০১৪। এ প্রতিযোগিতার ক্যারিয়ার পার্টনার ছিল প্রথম আলো জবস।
কারিগরি শিক্ষা অধিদপ্তরের স্কিলস অ্যান্ড ট্রেইনিং এনহ্যন্সমেন্ট প্রজেক্টের (স্টেপ) আওতায় পলিটেকনিক শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা বিকাশের মাধ্যমে দক্ষ প্রকৌশলী তৈরির লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মাহফুজুল হক শাহ।
এনআইটির অধ্যক্ষ প্রিয়লাল দের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ সালেহ আহমেদ, ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স চট্টগ্রামের সভাপতি হোসেন আহমেদ ও চট্টগ্রাম সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজের শিক্ষক শামসুদ্দিন শিশির। উপস্থিত ছিলেন এনআইটির চেয়ারম্যান আহসান হাবিব।
প্রতিযোগিতায় এনআইটির শিক্ষার্থীরা ৯৩টি প্রকল্প প্রদর্শন করেন।