প্রথম আলো ট্রাস্ট বন্ধুসভা ও ব্লগের ত্রাণ কার্যক্রম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাভারে ভবনধসে হতাহতদের পাশে দাঁড়িয়েছে প্রথম আলো ট্রাস্ট, বন্ধুসভা ও প্রথম আলো ব্লগ। গতকাল শুক্রবার প্রথম আলো ট্রাস্ট ও বন্ধুসভা আহত ব্যক্তিদের মধ্যে ৬০ হাজার টাকা বিতরণ করেছে। এ ছাড়া নতুন ও পুরোনো কাপড়, ব্লিচিং পাউডার ও মাস্ক বিতরণ করা হয়েছে।প্রথম আলো ব্লগের (www.prothom-aloblog.com) ব্লগাররাও চিকিৎসাসামগ্রী ও ত্রাণ বিতরণের জন্য বিভিন্ন দলে বিভক্ত হয়ে কাজ করছেন। আজ শনিবারও প্রথম আলো ট্রাস্ট, বন্ধুসভা ও ব্লগাররা সাভারে ত্রাণ সংগ্রহ ও বিতরণকাজে অংশ নেবে।